মাগুরায় এবার মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ৭:৫১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামে হাবিবুল্লাহ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে আজ ৫ জুলাই শুক্রবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় গলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।অল্পের জন্য প্রানে বেঁচে যায় এই যুবক।হাবিবুল্লাহ মাগুরা মহম্মদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুল্লাহ জানান,প্রচন্ড গরমের কারণে সে ও তার ৪ সহপাঠি গতরাতে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দায় ঘুমিয়েছিল। রাত ৩ টার দিকে কে বা কারা হাবিবুল্লাহর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জবাই করার চেষ্টা করে।এ সময় তার চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ অমর প্রসাদ বিশ্বাস জানান,হাবিবুল্লাকে মাগুরা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।তার আঘাত গুরুতর হলেও বর্তমানে সে আশংকামুক্ত।

মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান,ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ