মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরায় গতকাল (১১ ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় একই ওড়নায় গলায় ফাঁস দেয়া অবস্থায় গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন সাগর বিশ্বাস (২২) ও পিংকি (১৯)। তারা দুজন সম্পর্কে একে অপরের বেয়াই-বেয়াইন।
মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে গৃহবধূ পিংকির শ্বশুর বাড়িতে এই ঘটনা ঘটে।প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
নিহত সাগর বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার শ্যামল বিশ্বাসের ছেলে ও নিহত পিংকি বাটাজোড় গ্রামের রাম প্রসাদের স্ত্রী।তার বাবার বাড়ি নড়াইল জেলায়।
শক্রজিৎপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম জানান,বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বাটাজোড় গ্রামের রাম প্রসাদের বাড়ির ঘরের একই আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় রাম প্রসাদের স্ত্রী পিংকি ও তার স্ত্রীর বেয়াই সাগরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তারা দুজন ঝিনাইদহ ও নড়াইল থেকে বুধবার ওই বাড়িতে এসেছিলেন।ঘটনার সময় নিহত পিংকির স্বামী সেলুন ব্যবসায়ী রাম প্রসাদ বাড়িতে ছিলেন না।সন্ধ্যায় বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে থাকা অবস্থায় ২ জনকে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী রাম প্রসাদ জানান,তাদের একটি কন্যা সন্তান রয়েছে।স্ত্রীর মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারেছেন না।
পরিবার ও স্থানীয়রা জানান,নিহতদের মধ্যে বিবাহবহির্ভূত পরকীয়া প্রেম ঘটিত সম্পর্কের কারনে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
You must be logged in to post a comment.