মাগুরায় ইয়াবা সহ যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৭:২৪ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের বাঁশকোঠা পশ্চিম পাড়া এলাকা থেকে আজ (১৫ এপ্রিল) বুধবার রাতে ৬ পিচ ইয়াবা সহ অয়ন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে সদর থানা পুলিশ।

অয়ন মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি লক্ষ্মীখোল গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে। বর্তমানে অয়ন মাগুরা পুলিশ লাইন এলাকায় মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

মাগুরা সদর থানার তদন্ত ওসি সাইদুর রহমান জানান, অয়নকে ৬ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ও অভিযোগ ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ