মাগুরায় ইয়াবা ও গাঁজা সহ যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৫:৩৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় ১০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ হীরা মিয়া (৩২) নামে ১ যুবককে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হীরা মিয়া মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের নবা মিয়ার ছেলে।

পুলিশ জানান,সে গোপনে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল।তার বিরুদ্ধে মাগুরা সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ