মাগুরায় ইমন হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ জুলাই, ২০১৯, ৯:৩০ অপরাহ্ন
মাগুরায় ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থি ইমন হত্যার বিচারের দাবিতে শনিবার মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব্বন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমনের বাবা ইসলাম মোল্যা। তিনি বলেন, আমার ছেলেকে যারা গলাকেটে হত্যা করেছে তাদের ফাঁসি চাই ।

গত, ২ জুলাই সোমবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালির পাড়ুয়ারকুল গ্রামের পাগলের আস্তানা নামক জাইগা থেকে ইমনের মস্তকবিহিন লাশটি উদ্ধার করে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ