মহসিন মোল্যা,মাগুরা।।
গত ১৯ ডিসেম্বর মাগুরার শালিখা উপজেলা দেশমুখ পাড়া গ্রামের ইজিবাইক চালক অন্তর শেখকে হত্যার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী হাসিবুল,সুজনের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ (৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসি।
সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত অন্তরের পিতা তাইজুল ইসলাম মোল্যা,মা সাথী বেগম,স্ত্রী আম্বিয়া খাতুন,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন ও স্থানীয় সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম সহ সচেতন এলাকাবাসি।
এ সময় বক্তারা বলেন,এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন ও হাসিবুলের কথামত অবৈধ মাদক বহনে নিহত অন্তরের ইজিবাইকটি ব্যবহার করতে রাজী না হওয়ার জের ধরে উপজেলার হরিশপুর নুর ইসলামের বড় বাগানে নিয়ে অন্তরকে গলাকেটে হত্যা করে চিহ্নিত এ সন্ত্রাসীরা।পরে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ সময় বক্তারা আরো অভিযোগ করে বলেন,বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার হোসেন হত্যা মামলার আসামী সুজন ও হাসিবুলকে নিজের মোটর সাইকেলে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে।অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না।অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।
You must be logged in to post a comment.