মাগুরায় আবারও প্রকাশ্য দিবালকে খুন!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুলাই, ২০১৯, ৮:৫৮ অপরাহ্ন
ছুরিকাঘাতে নিহত লিসান আহমেদ 

ওবায়দুর রহমান।।

মাগুরা শহরের শিবরামপুর এলাকায় রবিবার (৭ জুলাই) দুপুরে প্রকাশ্য দিবালকে বাজারের মধ্যে লিসান আহমেদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে সোহেল নামে এক যুবক।

এ সময় দিপু নামে লিসানের এক বন্ধু ছুরির আঘাতে আহত হয়েছে। লিসান পৌরসভার মঠবাড়ি এলাকার রফিকুল ইসলামের একমাত্র ছেলে ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র।

মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন- দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে লিসানসহ ৩ বন্ধু শহরতলির শিবরামপুর স্কুলের পাশে মর্ডাণ মোড় এলাকায় যায়। এ সময় সোহেল নামে ওই এলাকার এক বখাটে যুবক তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সোহেল ধারালো ছুরি দিয়ে লিসানের তলপেটে ও দিপুর হাতে আঘাত করে পালিয়ে যায়। তাদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন। দিপুর হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় নিয়ে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে তিনি জানান। সোহেলকে ধরতে সাড়াশি অভিযান চলছে বলে জানান তিনি।

মাগুরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান- দুপুরে লিসানকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। কিন্তু গভীর ক্ষতে পেট থেকে নাড়ি বেড় হয়ে ও ভেতরে অতিরিক্ত রক্তক্ষরনে তাকে বাঁচানো সম্ভব হয়নি। আহত দিপুর অবস্থা আশংকামুক্ত।

এ ঘটনাটিকে বরগুনার রিফাত হত্যাকান্ডের মতই নৃশংস বলে উল্লেখ করে স্থানীয়রা খুনি সোহেলকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।

মাগুরায় গত কয়েকদিনের মধ্য এটা দিয়ে মোট খুনের সংখ্যা দাঁড়ালো তিন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ