মহসিন মোল্যা, মাগুরা।।
গত ৩ জুলাই বুধবার সকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের কুকিলা গ্রামের পাট ক্ষেত থেকে আল আমিন (১৮) নামে এক অটোরিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ।
ঘটনার পর থেকে মাগুরা জেলা পুলিশ খুনিদের আটকের জন্য অভিযান পরিচালনা করেন।আজ ৪ জুলাই বৃহস্পতিবার হত্যাকান্ডে জড়িত মাগুরা সদর উপজেলার ঘোড়ানাথ গ্রামের নুরুল হক মোল্যার ছেলে শরিফুল মোল্যা (২০),এবং মহিষাডাঙ্গা হাটপাড়া গ্রামের শরিফুল মোল্যার শ্বশুর ফসিয়ার শেখকে পুলিশ গ্রেফতার করে।
হত্যাকান্ডে আসামি শরিফুল মোল্যা নিজে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত আরো তিনজনের নাম প্রকাশ করেন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা সদর উপজেলার জগদল খাঁন পাড়া গ্রামের বশির খাঁনের ছেলে মানজাল খান (১৮) এবং মহিষাডাঙ্গা গ্রামের মৃত আফজাল মন্ডলের ছেলে সুমন হোসেন মন্ডল (২১) কে পুলিশ গ্রেফতার করে।
পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়।
You must be logged in to post a comment.