মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের জরাজীর্ণ  শিল্পকলা ভবনটি অবশেষে  সংস্কার ,

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ জুলাই, ২০১৯, ৯:১৩ অপরাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ শিল্পকলা ভবনটি দীর্ঘদিন ধরে সঠিক তত্ত্বাধানের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিলো।বৃষ্টি হলেই ছাদ বেয়ে পানি পড়ত,ছিলনা বাথ রুম,শিক্ষার্থীদের বসার মতো ছিলনা কোন ব্যবস্থা,  ছিলনা প্রয়োজনীয় মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, প্রশিক্ষকদের মাসিক সম্মানী ভাতা প্রদানের কোন ফান্ড ও ছিলনা ব্যাংক একাউন্টে।
 গুরু দায়িত্বভার গ্রহন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান মহোদয়।
তিনি দায়িত্বভার গ্রহন করার পর শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমি নবজীবন ফিরে পায়। প্রশিক্ষকদের সকল সুযোগ সুবিধাসহ ব্যাংকে ফান্ড গঠন,শিল্পকলা ভবন সংস্কার, মিউজিক্যাল ইন্সট্রূমেন্ট, ম্যাট, বাথরুমসহ সকল প্রকার অভাবগুলি তিনি স্বল্প সময়ের মধ্যে সমাধান করে দিলেন তিনি।স্থানীয়রা বলেন   ইউএনও দিলারা রহমান মহোদয়ে ভাল কাজের তুলনায় হয় না। আমরা শ্রীপুরবাসী এমন একজন ভাল ইউএনও মহোদয়কে হারাতে চাই না।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ