মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল গ্রামে ঈদগাঁহের পাশ থেকে আজ (১৩ এপ্রিল) সোমবার সকাল ১১:৩০ মিনিটে ৮০ পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
আকটকৃত হলেন,শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত সামাদ খোন্দকারের ছেলে মতিয়ার খোন্দকার (৫৫),একই গ্রামের মৃত এজেল মোল্যার ছেলে শরিফুল মোল্যা (৫০),উপজেলার টুপিপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে নাহিদ ইসলাম (৩৭) এবং মদনপুর গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে রাসেল শেখ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এস আই প্রণয় কুমার,এ এস আই রমজান আলী,এ এস আই ইমরান হোসেন,এ এস আই রকিবুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল গ্রামে ঈদগাহের পাশ থেকে ৪ জনকে তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.