মাগুরার শ্রীপুরে ৬ষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন, ধর্ষক আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মে, ২০২০, ৭:৫১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর পূর্বক এক বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয় গেছে। এ বিষয়ে গতকাল রবিবার সকালে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল রবিবার ধর্ষক জুয়েলকে গ্রেফতার করেছে।

মেয়েটির মা বলেন, একই গ্রামের আল-আমিন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ছেলের অভিভাবকে বারবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। গত ৩০ এপ্রিল সকালে মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় বখাটে জুয়েল ও তার সহযোগী পাভেল তাকে জোর করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে জুয়েল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে মেয়েটির মা স্থানীয় মাতুব্বরদেও জানায়। কোন মিমাংসা না হওয়ায় গতকাল রবিবার মেয়েটির মা নাছরিনা বিবি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, আসামী জুয়েলকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ