মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ভ্যান চালকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নে নিরাপদ দূরত্ব বজায় রেখে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১শত ভ্যান চালকের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মোছাঃ হিমানী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ফরিদুর রহমান।
এ সময় চেয়ারম্যান জাকির হোসেন কানন বলেন, করোনাভাইরাসের কারণে ভ্যান চালকরা এই মূহূর্তে কর্মহীন হয়ে পড়েছে। তাই তাদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের জন্য সাহায্যে পাঠিয়েছেন। এর প্রথম ধাপে আমরা প্রতি জন ভ্যান চালককে ৫ কেজি করে চাল দিচ্ছি। এসব ভ্যান চালক বা দিনমজুরদের জন্য সরকারের পক্ষ থেকে আগামীতে যে সাহায্য আসবে তাহা আমরা পর্যায়ক্রমে এসব হত দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌছে দিবো।