মাগুরার শ্রীপুরে সিদ কেটে দূর্ধর্ষ চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুন, ২০২০, ৭:৩৫ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া সরদার পাড়া এলাকায় ইকরাম মল্লিকের বাড়িতে সিঁদ কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ইকারাম মোল্যা জানান, মঙ্গলবার রাতে তার বাড়ির বসত ঘরের সিঁদ কেটে এ চুরি সংগঠিত হয়। এসময় তার সারা জীবনের গোছানো অর্থ নগদ ২২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন,ও একটি আংটি চোরেরা চুরি করে নিয়ে গেছে।

ইকরাম মল্লিক পেশায় একজন রাজমিস্ত্রি । সে ওই গ্রামের মৃত গহের মল্লিকের পুত্র। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগি পরিবারের লোকজন।

নাকোল পুলিশ ক্যাম্পের আইসি প্রসেনজিত কুমার মন্ডল জানান, আশরাফ নামে জনৈক এক ভদ্রলোক। মুবাইলে চুরির বিষয়ে আমাদের জানান, আমি তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি, তারা ফিরে আসলে বিস্তারিত জেনে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ