মাগুরার শ্রীপুরে মাদক দ্রব্য সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১:৪৪ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে গতকাল (১৫ এপ্রিল) বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ৫ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হল- মাগুরা পি টি আই পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে তানভীর আহম্মেদ শুভ (২৬) এবং একই এলাকার আকতার খাঁনের ছেলে মেহেদী হাসান (২৪)।

নাকোল পুলিশ ফাঁড়ির এস আই প্রসেনজিৎ কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমি, সঙ্গীয় ফোর্স কনস্টেবল সিদ্দিকুর রহমান ও উসমান গনিকে সঙ্গে নিয়ে নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে ২ জনকে তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান, আটক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৯  তাং-১৫-০৪-২০২০। ইতিমধ্যে তাদের ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ