মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৬ জুন বুধবার সকাল ১০ টায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র্যালিটি বের হয়ে শ্রীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব দিলারা রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা ভূমিকর্মকর্তা জনাব শাহানাজ মমতাজ,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী জালাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বিভিন্ন কর্মপদ্ধতির উপর গুরুত্ব দিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.