মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শ্রীপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।দিবসটি উদযাপন উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর।
উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা খাদ্য অফিসার তানজিলুর রহমান, শ্রীপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবারপরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রইস উদ্দিন,শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে।