মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন, অসহায় এবং হতদরিদ্রদের মধ্যে মাগুরার শ্রীপুর উপজেলার আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার উদ্যোগে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই উপজেলার প্রায় ১ হাজার অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণ পৌঁছে দিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হা। ত্রাণ বিতরণ কার্যক্রমে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার প্রায় ৭১ জন স্বেচ্ছাসেবক দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, অসহায় এবং হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, এ ধারা অব্যাহত রয়েছে।
আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার সভাপতি এবং স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম জুয়েল জানান, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকায় মানবতার ধর্ম। অসহায় এই মানুষগুলোর পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আলোকিত সামাজিক উন্নয়ন সংস্হার মাধ্যমে সমাজের বিত্তশালী এমন ক্ষুদ্র উপার্জনের মানুষগুলো এগিয়ে আসছেন।
এ পর্যন্ত উপজেলার প্রায় ১ হাজার কর্মহীন, অসহায় এবং হতদরিদ্র পরিবারকে আমরা সহযোগিতার করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ফান্ডে ২২৪০৩ টাকা আছে। আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে এই কার্যক্রম আরো বেগবান হবে। প্রকৃত অসহায় পরিবারের দোরগোড়াই পৌঁছে যাবে ত্রাণ সামগ্রী।
You must be logged in to post a comment.