মাগুরার শ্রীপুরে বজ্রপাতে নিহত ১

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৮:১৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে মাঠে কাজ করা অবস্হায় বজ্রপাতের কবলে পড়ে আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বছির বিশ্বাস (৫৫) নামে ১ কৃষক আহত হয়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত বছির বিশ্বাস (৫৫) কোদলা গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে।

শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুসফিক আহম্মেদ জানান, আজ সন্ধ্যার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসার আগেই বজ্রপাতে বছির বিশ্বাস নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ