মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামানকে টিকা প্রদানের মধ্য দিয়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, সাংবাদিক ও মানব অধিকার কর্মী এইচ এন কামরুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন সহ আরো অনেকেই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল নাগরিককে টিকা প্রদান করা হবে। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করার জন্য তিনি আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান জানান, এ পর্যন্ত উপজেলার প্রায় ৩ শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছে। ইতোমধ্যে এ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলার ৪৪ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। টিকা প্রদানের জন্য তিনটি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন একটি নিবন্ধন বুথ চালু করেছেন।
You must be logged in to post a comment.