মাগুরার শালিখায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৮:০০ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিপুর গ্রামে গতকাল সোমবার রাত ১০ টার দিকে বাবর আলী (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবর আলী উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের সিলামত বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবারের দাবি করে বলেন, রাতে বাড়িতে আসার সময় হরিশপুর গ্রামের শরিফুল পিতা নুরো মোল্যা, সাইফুল ইসলাম, পিতা মৃত বারিক মোল্যা, আলম,পিতা হাশেম আলী, ওমর আলি পিতা হাসেম মোল্যা, সেলিম,পিতা আকবার, কাশেম,পিতা মৃত আব্দুল আজিজ ফকির, মাহাজন,পিতা মৃত সোহরাব মোল্যা, জসিম মোল্যা, পিতা ফসিয়ার মোল্যা, নুরুল ইসলাম, পিতা আব্দুল আজিজ, সোহাগ, পিতা আমির, শাহিন, পিতা ছয়ফুল, নুরুল ইসলাম, পিতা আব্দুল ফকির সহ আরো অনেকে ষড়যন্ত্র করে বাবর আলীকে বাড়িতে আসার সময় শাহিন, পিতা আমির মোল্যার ছেলের আদেশে বাড়িতে আসার পথে ধাওয়া করে এবং লাঠিশোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। বাবর আলীকে হত্যা করে ওই রাতেই নিহতের পরিবারের বাড়ির ঘর ভেঙে ফেলে।

এ বিষয়ে শালিখা থানার সাব ইন্সপেক্টর অলিয়ার প্রাথমিক তদন্ত করে জানান, লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশের ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ