মাগুরার মহম্মদপুরে সামাজিক দূরত্ব ও স্বাস্হ্যবিধি না মানায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৮ মে, ২০২০, ৪:৩১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আজ ১৮ মে সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে সামাজিক দুরত্ব বজায় না রেখে ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা ও অতিরিক্ত দামে মালামাল বিক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জনাব কামরুল হাসান সোহাগ এই দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সামাজিক দুরত্ব বজায় না রেখে ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা কারার দায়ে ওষধ ব্যবসায়ী অলোক সাহাকে ৫ হাজার টাকা, জুতা ব্যবসায়ী প্রিতমকে ১ হাজার টাকা এবং কাপড় ব্যবসায়ী রাজ্জাককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঔষধ ব্যবসায়ী অলোক কুমার সাহার ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন হওয়ায় সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ