মাগুরার মহম্মদপুরে শ্যালিকার নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক আটক

মহসিন মোল্যা,মাগুরা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২৮ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুরে নিজের শ্যালিকার এক নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মারুফ বিল্লাহ (২৮) নামের এক যুবকে গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার সময় উপজেলা সদরের শেখ হাসিনা ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মারুফ বিল্লাহ উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, মারুফের বিরুদ্ধে তার শ্যালিকার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গত আগষ্ট মাসের ২৩ শে সেপ্টেম্বর একটি মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ