মাগুরার মহম্মদপুর উপজেলায় আজ মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় বজ্রপাতে মুজিবর রহমান হরু (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরঝামা গ্রামের সালাম মোল্যার ছেলে।
জানা যায়, মুজিবর মাঠে কাজ করছিল। বৃষ্টির সময় বজ্রপাতে আহত হলে তার অন্য সহকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You must be logged in to post a comment.