মাগুরা’র মহম্মদপুরে উত্তপ্ত বালিদিয়া নিহত ১

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ১২:১৬ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে নওশের শিকদারের বাড়ির সামনে (১৩ জানুয়ারি) সোমবার রাত সাড়ে আটটার সময় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ মোল্যা (৫৩) নামে একজন গুরুতর আহত হয়।আহত অবস্হায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন।এ ঘটনায় আরো অনেকেই আহত হয়েছেন।

ঘটনা সুত্রে জানা যায়,বড়রিয়া মেলা থেকে রাত সাড়ে আটটার দিকে ৩ টি মোটর সাইকেলে করে ইউনুচ শিকদারের সমর্থক আবু সাইদ মোল্যা ৮/৯ জনকে সাথে নিয়ে বাড়িতে ফেরার পথে মফিজ মীনা সমর্থক ইমরুলের লোকজন মৃত নওশের শেখের বাড়ির সামনে রাস্তার উপর ভ্যান ঠেকিয়ে ও পাটকাঠি ফেলে তাদের গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি হাতুড়ি,লাঠি পেটা ও কুপিয়ে যখম করে।গুরুতর আহত অবস্থায় সাইদ মোল্যাকে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত সাইদ মোল্যা বালিদিয়া গ্রামের মৃত ইউনুচ মোল্যার ছেলে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান,পরিস্থিত এখন পুলিশের নিয়ন্ত্রন।পরিস্হিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ