মাগুরার, মহম্মদপুরের,মৌশা গ্রাম থেকে, দুইটি গরু উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ জুন, ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
মাগুরার, মহম্মদপুরের, বালিদিয়া ইউনিয়নের, মৌশা গ্রামের, একটি বাগান থেকে দুইটি গরু উদ্ধার করেছে  গ্রামবাসী । ধারণা করা হচ্ছে অন্য জাইগা থেকে, চুরি করে এনে লোকচক্ষুর আড়াল থেকে বাঁচতে গরু দুইটিকে বাগানে বেধে রাখা হয়েছে।
গ
গ্রামবাসী জানান,  গত তিনদিন একটি বাগানে একই জায়গা  গরু দুইটি  বেধে রাখা অবস্থায় দেখতে পাই , কিন্তু গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।গরুর মালিক ও ঠিকানা, না পাওয়ায়  আজ  গ্রামবাসি ও মৌশা গ্রাম পুলিশ গরু দুইটিকে  উদ্ধার করে,  থানায় জমা দিয়েছেন ।
এলাকাবাসী আরো জানান , গত কয়েকদিন পূর্বে মাগুরা মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের  ঘুল্লিয়া গ্রামে  সংঘর্ষের সময় ঘুল্লিয়া গ্রাম থেকে বেশকিছু গরু ছাগল লুটপাটের ঘটনা ঘটেছে।
সেই ঘটনা আমরা পত্র-পত্রিকায় পড়েছি ও দেখেছি ।তাই  সেই ঘটনার আলোকে এলাকাবাসী  ধারণা করছেন,  গরু দুইটি ঘুল্লিয়া থেকে  লুট করে কেউ এখানে এনে বেধে রাখতে পারে।
সর্বশেষ এখন গরু দুইটি মহম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে ।।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ