ইমন হত্যার প্রতিবাদে মানববন্ধন
আশিষ সাহা জনি, মহম্মদপুর,মাগুরা ।।
মাগুরায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ইমন হোসেনের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার(০৩ জুলাই ) দুপুরে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার গেটের সামনে মানববন্ধন করেন তারা।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে অংশ নেন এসময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ মোল্যা, সিনিয়র সহ-সভাপতি কাজী ইমরান হোসেন ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।
টেকনিক্যাল স্কল এন্ড কলেজের ডিপ্লোমার ছাত্র ইমন হোসেনের মাথাবিহীন মরদেহ মঙ্গলবার মাগুরার মহম্মদপুরের পারুয়ারকুল গ্রামে পাওয়া যায়।
You must be logged in to post a comment.