মাগুরারয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ৮:৪৫ অপরাহ্ন
ইয়াবাসহ গ্রেফতার। প্রতীকী ছবি

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরার মহম্মদপুর উপজেলার বলরামপুর এলাকায় বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে জুয়েল (৩০) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

এ সময় তার কাছ থেকে ও অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৪ পিস ইয়াবা উদ্ধার করেছে।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান- গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুরের বলরামপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স ।

এ সময় সেখান থেকে ওই গ্রামের বাবুল মোল্যার ছেলে জুয়েল মোল্যাকে ৮পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  অভিযানে খবর টের পেয়ে  অপর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সবুর পালিয়ে যায়।

অন্যদিকে একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ হানিফ (৪৫) এর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় হানিফ পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।

মাদক নির্মূলে সর্বাত্মক অভিযান সফল করতে সকলের সহায়তা চেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ