মাগুরায় প্রথম করোনাতে মৃত্যু ২ জন, জেলায় নতুন আক্রান্ত ৫ জন, মোট আক্রান্ত ৪০ জন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ জুন, ২০২০, ৫:২১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় মৃত ২ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জেলায় এই প্রথম করোনায় মারা গেল ২ জন। মৃত একজনের বাড়ি মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামে অপরজনের বাড়ি শ্রীপুর উপজেলার শ্রীপুর পূর্বপাড়া গ্রামে। আজ নতুন করে জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, জেলায় মোট আক্রান্ত ৪০ জন। মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর পূর্বপাড়া কানন মোল্যা (২২) নামে এক ব্যক্তির মৃত্যুর পর সোমবার তার করোনা পজেটিভ এসেছে। সে গত রোববার (৭ জুন) রাতে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রঈসউজ্জামান জানান, সে গত ২৮ মে বিষ খেয়ে মুমুর্ষ অবস্থায় শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সে সুস্থ্য হয়ে বাড়িতে আসলে গত ৫ মে অসুস্থ্যতা জনিত কারনে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। করোনা উপসর্গ থাকায় রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট আসার আগেই গত রাত সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়। তবে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। একইভাবে গত শনিবার মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে জাহিরুল মুন্সি নামে করোনা উপসর্গ নিয়ে…

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ