নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণ করা হয়েছে।
২২ নভেম্বর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মাদ্রাসা মোড় থেকে দিঘিপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ২’শ মিটার কাঁচা রাস্তা মাটি কেটে নির্মাণ করা হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আয়নাল মন্ডল এর নেতৃত্বে সাগরইল এবং দিঘিপাড়া গ্রামবাসী এদিন সকাল থেকে শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কোদাল দিয়ে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করেন। স্থানীয় গ্রামবাসী রেজাউল করিম, আহম্মেদ আলী, মোতালেব হোসেন, লুৎফর আলী ও হাজী সাদেক আলীসহ অন্যান্যরা জানান, এ কাঁচা রাস্তাটি স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নির্মাণ করার ফলে সাগরইল এবং উত্তর দিঘিপাড়া গ্রামবাসীর চলাচলের পথ সুগোম হলো।
গ্রামবাসীরা জানায়, এ রাস্তা নির্মাণের আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে স্থানীয় সাগরইল বাজারে যাতায়াত করতে হয়েছে তাদের। গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘদিনের এ রাস্তার সমস্যা সমাধান হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
You must be logged in to post a comment.