মহম্মদপুরে বাড়িতে অবৈধ গর্ভপাত ঘটানোর দায়ে ফার্মাসিস্টের কারাদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৭ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা মহম্মদপুর উপজেলা সদরের হাসপাতাল পাড়ায় অবৈধভাবে গর্ভপাত ঘটানোর দায়ে হাবিবুল্লাহ খান বাদশাহ নামে এক ফার্মাসিস্টকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমউদ্দীন এ দন্ডাদেশ দেন।হাবিবুল্লাহ খান বাদশার নিজ বাড়ী থেকে গর্ভপাত ঘটানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দতার  করা হয় বলে জানা যায় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,হাবিবুল্লাহ খান বাদশার স্ত্রী  সুফিয়া বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে আয়ার কাজ করেন। দীর্ঘ দিন যাবত ধরে হাবিবুল্লাহ খান বাদশা ও তার স্ত্রী   নিজ বাড়িতে অবৈধ ভাবে গর্ভপাত করে আসছেন।

বৃহস্পতিবার সকালে  অবৈধ ভাবে গর্ভপাত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে  হাবিবুল্লাহ খান বাদশার
নিজ বারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে হাবিবুল্লাহ খান বাদশার স্ত্রী সুফিয়া বেগম বাড়ি থেকে  পালিয়ে যায়।ঘটনা স্থল থেকে গর্ভপাত ঘটানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ  করা হয়,এবং অবৈধ গর্ভপাত  করার অপরাধে সুফিয়া বেগমের স্বামী হাবিবুল্লাহ খান বাদশাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের জেল প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজিমউদ্দীন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ