আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” “মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই শ্লোগানে বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ: হাই মিয়া, বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, নহাটা ইউপি চেয়ারম্যান মো. আলী মিয়া, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস ও বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন প্রমূখ।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
You must be logged in to post a comment.