মহম্মদপুরে একাধিক গরু চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ মে, ২০২০, ৫:৩৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার মহম্মদপুর উপজেলায় একাধিক গরু চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোহেল শেখ (২২) কে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।সোহেল শেখ মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাদশা শেখের ছেলে।

মহম্মদপুর থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে মহম্মদপুর থানার এ এস আই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাওইজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে বলে জানা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ