মনিবুর রহমান’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১০:৫৬ অপরাহ্ন

ঘুমন্ত মানবতা
-মনিবুর রহমান

কিশোর- তরুন,ছাত্র-ছাত্রী
লজ্জা ভুলে আজ।
সকাল দুপুর পার্কে ঘোরে
দিয়ে রঙিন সাজ।

ধর্ম-কর্ম,নীতি দর্শন
লাগেনা আর ভালো।
সমাজ থেকে উঠে গেল
নৈতিকতার আলো।

মাতা-পিতা,বয়স্কদের
করিনা এখন ভয়।
সেকুলার আর পশ্চিমাদের
হচ্ছে সদা জয়।

খুধার তরে মানুষ মরে
খেতে পায়না ভাত।
অভুক্ত আর অনাদরে
কাটে তাদের রাত।

বাক ফোটেনি ছোট্ট শিশু
হয়রে গণ ধর্ষণ।
কেমন করে করবি তোরা
মানবতার কর্ষণ?

মন্দিরে আর ধর্মালয়ে
হচ্ছে মানুষ খুন।
এই কী এখন জগৎ সেরা
মানব জাতির গুণ?

ধর্মযাজক, জাতির নেতা
কোথায় আছো তোমরা?
ক্ষমতা আর অর্থ লোভে
কেমনে হলে গোমরাহ?

কু-রুচি আর অশ্লীলতায়
ছেয়ে গেল মর্ত।
এভাবেই কী হায়েনারা
খুড়বে তাদের গর্ত?

জেগে ওঠো নতুন করে
ভেঙে ঘুমের পারা।
দারুণভাবে সাজাও আবার
বিষাক্ত এই ধরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ