নওগাঁয় সার মজুদ রেখে অতিরিক্ত ‘চড়া’ মূল্যে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান,
নওগাঁর ধামুরহাট উপজেলার আমাইতারা মোড়ের “মেসার্স বিতরণী ট্রেডার্স” এর সত্ত্বাধিকারী আবু হেনা নুর মোহাম্মদ সার মজুদ থাকা সত্বেও বিক্রয় না করা এবং অতিরিক্ত মূল্য রাখার অপরাধে যেমন- “এমওপি” পটাশ সারের দাম ৭৫০ টাকা, কিন্তু বিক্রয় করেছে ১৩০০-১৫০০ টাকা। এমন অভিযোগের ভিত্তিতে আমরা ক্রেতা বেশে “বিতরণী ট্রেডার্স” এ গেলে সার ব্যবসায়ী বলেন, “এমওপি” পটাশ সার নেই । কিন্তু গোডাউনে প্রায় ২৫/৩০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায়। এছাড়া তদারকিকালে এই বিএডিসি ডিলার ১৭ জুলাই/২০২২ ইং মাসে স্টক রেজিষ্টারে পটাশ সারের মজুদ দেখায় ৪৬ বস্তা কিন্তু ১৭ তারিখের পর থেকে আজকে পর্যন্ত বিক্রয় ভাউচার এ ৩শ’ ১৮ বস্তা পটাশ সার বিক্রয়ের ভাউচার পাওয়া যায়, যা তার হিসাবের সঙ্গে অসঙ্গতি।
তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি অভিযানে সহায়তায় ছিলেন-ধামইরহাট নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আনিসুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান, আগামীতেও এধরনের বাজার তদারকি অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.