মঈনুল হোসাইন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:৪৯ অপরাহ্ন

ছোট্ট মেয়ে সামিয়া
-মঈনুল হোসাইন
মুখে কথার খই ফোটে,
ছোট্ট মেয়ে সামিয়া ৷
তাহার প্রশ্নের জবাব দিতে,
যায় যে মাথা ঘামিয়া ৷
হিজাবে লাগছে তোমায় ,
ফুটন্ত গোলাপ ফুল ৷
আকাশ বুঝি থমকে দাঁড়ায়
দেখে তোমার মাথার চুল ৷
তুমিতো কিউট বেবী ,
ছোট্ট পাখি টুনি,
প্রহর গুলো পার হয়ে যায় ,
তোমার গান শুনি ৷
তুমি তো চাঁদের বুড়ি ,
সুতা কাটো রাতে ৷
সদাই থাকো মহা ব্যস্ত ,
কত্ত কাজ যে হাতে ৷
তুমি তো ময়না পাখি ,
আধো আধো বুলি ৷
তোমার কথায় যায় উড়ে ,
দুঃখ ময়লা ধুলি ৷
তুমি তো সুখ পাখি ,
সুখের গান গলে ৷
তাইতো তোমায় স্মরণ করি
প্রতি পলে পলে ৷
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ