ভূমিদুস্যুদের ১৪৪ ধারা ভংগ, নারীদের আটক, পুলিশের উদ্ধার : ভূমিহীন পল্লী মানুষশূণ্য

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৮ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরের ভাতকুন্ড গ্রামের ভূমিহীন পরিবারের উপর ভূমিদস্যূদের আক্রমনে, ভূমি দস্যূরা ১৪৪ ধারা ভংগ করে ভূমিহীন নারীদের মারধর করে আটক করায় এবং গ্রেফতার আতংকে ভূমিহীন পল্লী এখন পুরুষ শূণ্য। পুরুষ শূণ্য প্রায় ৩০-৩৪টি পরিবার। তারা এখন আতংকে দিন অতিবাহিত করছে। অন্ধকার রাত আসলেই তারা আতংকে থাকে।

গত সোমবার ভোর ৬টায় উপজেলার আদমপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে ভূমিদর্স্যূ রফিক মন্ডলের ছেলে আকতারুল, মনোয়ার, নূর আমীনের নেতৃত্বে প্রায় ২শ লাঠিয়াল বাহিনী হঠাৎ ভূমিহীন পরিবারের উপর আক্রমন করলে বাধে উভয়র পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে এ উভয় পক্ষর ১২জন আহত হয়। লাঠিয়াল বাহিনীর একজন আদমপুর গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে কামাল হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে ভূমিহীন রিয়াজ উদ্দিন ও সামসুদ্দিন এর অবস্থা এখন পর্যন্ত আশংকাজনক। ভূমিহীন রিয়াজউদ্দিনের একটি চোখ নষ্ট হয়ে যায়। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে উপরোক্ত স্থানে ১৪৪ ধারা জারি করে। গত মঙ্গলবার ভূমিদস্যুরা ১৪৪ ধারা ভংগ করে ভূমিহীন পুরুষশূণ্য পরিবারের বেশ কয়েকজন নারীকে আবারও মারধর করে আটক করে রাখে। পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম স্থানীয় ইউপি চেয়াারম্যানের সাথে কথা বলে, ইউপি চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দিলে তারা আটককৃত নারীদের ছেড়ে দেন।

এদিকে লাঠিয়াল বাহিনীর একজন মৃত্যুবরণ করায় ঐ দিন (সোমবার) রাতেই আকতারুল বাদী হয়ে ৩৭জনকে নামীয় এবং ২০/২৫জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে ঐ রাতেই  পুলিশ ভূমিহীন সাইফুল ইসলামের ছেলে শাহিন (২৮) এবং তরি মন্ডলের ছেলে মোজাফফর হোসেন (৪০)কে গত মঙ্গলবার সকাল ১০টায় গ্রেফতার করে। এতে ভূমিহীনরা আতংকে এলাকাছাড়া। ভূমিহীন পরিবার গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছে। তিনদিন অতিবাহিত হলেও এলাকায় আতংক বিরাজ করছে। ভূমিহীন পরিবারে পুরুষশূণ্য। গ্রেফতার আতংকে তারা এখন ঘরছাড়া।

যে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জমি উপজেলার আদমপুর গ্রামে মৃত- ফজর আলীর ছেলে রফিক মন্ডল ১৪/০৩/১৯৭৮ইং তারিখে পত্তনী কেস নং ৮৭৬/৭৭ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাতকুন্ড মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত সাবেক ২৭৫ হাল ৩৩১ (রকম পুকুরপাড়) ১.৭৫ একর এর মধ্যে ১.৪০ একর ১৫ বছরের জন্য সরকার বাহাদুর লিজ প্রদান করেন। যদিও পুকুর পাড় লিজ অযোগ্য।

গত মঙ্গলবার বেলা ৪টায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাসিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) হাফিজুর রহমান ও নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীকে আইন মেনে শান্ত থাকার পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, বাদীপক্ষ ভূমিহীন কিছু নারীদের আটক করার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বলি। তিনি স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বললে। তাদের ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত ঘটনাস্থলে ১৪৪ ধারা বহল রয়েছে। আমরা এখন পর্যন্ত ২জনকে গ্রেফতার করেছি। আরো গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ