ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ‘ভাষা সংগ্রামী’ পরিবারের সম্মাণনা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:০২ অপরাহ্ন
নওগাঁয় ভাষাসৈনিক আব্দুল হাই তালুকদার ও ভাষা সংগ্রামী পরিবারদের ফুল দিয়ে শুভেচ্ছা ও উত্তলীয় দেয়া হয়...

আর আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নওগাঁয় প্রথম শহীদ মিনারে ভাষা সংগ্রামী পরিবারের সম্মাণনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজন করে।

১লা ফেব্রুয়ারী’১৯ শুক্রবার দুপুর ১২টায় শহরের বিএমসি সরকারি মহিলা কলেজ চত্বরে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, সাবেক অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক এমপি ওহিদুর রহমান, ভাষা সৈনিক ডাঃ আমজাদ হোসেনের পুত্র বিশিষ্ট সাংবাদিক ফরিদুল করিম তরফদার, ভাষাসৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পুত্র নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র হাসান ইমাম তমাল, ভাষাসৈনিক আব্দুল হাই তালুকদারের পুত্র আব্দুল আজিজ তালুকদার, ভাষাসৈনিক তমিজ উদ্দীনের পুত্র কমরেড মহসীন রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ প্রমুখ।  

পরে সংগঠনের পক্ষ হতে ভাষাসৈনিক আব্দুল হাই তালুকদারকে এবং ভাষা সংগ্রামী পরিবারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও উত্তলীয় পরিয়ে দেয়া হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ