– সাকিব জামাল
——————————————————————————-
‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ একটি দেশের সমান!
অবাক হলেন? আছে ইতিহাসে প্রমাণ!
বঙ্গভঙ্গ হলো, একটি বাংলা ভেঙে হলো দুটি দেশ,
বাধলো বিবাদ, দ্বন্দ্ব ভীষণ, নিয়ন্ত্রণ হলো কঠিন বেশ!
তখন ব্রিটিশ শাসকদল-
বঙ্গভঙ্গ রদ করার করলো আরেক ছল,
দুই বাংলাকে ফের এক করা হবে-
পূর্ববঙ্গের তোরা কি চাস্ বল্ তবে!
শিক্ষাই জাতির মেরুদন্ড, জাতি গঠনে তাই-
পূর্ববঙ্গের নেতারা বললেন- বিশ্ববিদ্যালয় চাই।
জন্ম নিলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’, অনেক কষ্টের ফসল,
একটি দেশের জন্মের সমান ছিলো সেসব ধকল!
বলেছি তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের সমান!
সেই থেকে আজ অবধি রেখেছে তার স্বাক্ষর-প্রমাণ!
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠায়-
স্বর্নাক্ষরে নাম লিখিয়েছি ইতিহাসের পাতায়, পাতায়।
জ্ঞানী-গুণীজন সৃষ্টি হয়েছে এখান থেকে কতো শত,
জাতির সেবায়, দেশের সেবায় থেকেছে অবিরত।
এখনও সেরা এই বিদ্যাপীঠ- বাঙালি জাতির অহংকার,
বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাড়ানোর- সেরা অলংকার।
মাঝেমাঝে বিপথে বিচ্যুতি কমবেশি সবার থাকে!
সাজে খুব কি বকাঝকা এ নিয়ে প্রিয় প্রতিষ্ঠানটাকে?
ঐতিহ্য, সম্মান, অবদানসকল থাকুক চির অমলিন,
বিতর্ক এড়িয়ে, জাতি গঠনে এগিয়ে যাক প্রতিদিন।
সাফল্যের সোনালী ডানায় নতুন নতুন পালক যুক্ত হোক বেশ,
ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক বাংলাদেশ।
You must be logged in to post a comment.