ভারসাম্যহীন আরিফের সন্ধানে দিশেহারা পরিবার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২০ জুলাই, ২০১৯, ৯:২৬ পূর্বাহ্ন
ছবিঃ প্রতিকী

নিজস্ব সংবাদদাতা।।

মানসিক ভারসাম্যহীন আরিফ দীর্ঘ ২২ দিন পূর্বে নিখোঁজ হলেও তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার ৷ আরিফের স্বজনদের মাঝে নেমে এসেছে ঘোর অমানিশা ও হতাশা, চলছে কান্নার রোল ৷ মানসিক ভারসাম্যহীন আরিফ (৩৭) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দামুরহুদা গ্রামের হুরমত আলীর ছেলে ৷

তার পরিবার সূত্রে জানা যায় গত ২৮ শে জুন ২০১৯ শুক্রবার ভোরের দিকে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মানসিক ভারসাম্যহীন আরিফ । বিভিন্ন এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়ি এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার সহধর্মিণী রেবেকা সুলতানা গত ৯ জুলাই দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । যার নং-৪৮১ । আরিফের গাঁয়ের রঙ কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি ৷ আরিফ ৪বছর ও ১২বছর বয়সী দুই কন্যা সন্তানের পিতা । বড় কন্যা সপ্তম শ্রেণীতে পড়ে ৷

আরিফের নিখোঁজ হওয়ার দীর্ঘ ২২ দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে না পেয়ে তার পরিবারে বিরাজ করছে চরম হতাশা ! মাঝে মাঝেই চলছে কান্নার রোল ! এমতাবস্থায় কোন হৃদয়বান ব্যক্তি যদি আরিফের সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করেছেন তার শোকাহত পরিবার । মোবাইলঃ০১৯১৪-৭৪২১৭৪ ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ