চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে ১৬ জন বাংলাদেশি রাখালকে আটক করেছে বিজিবি।
শনিবার (৩ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে ৫৩বিজিবি’র সদস্যরা সীমান্ত পিলার ২৭/৭ এস হতে প্রায় ৩’শ গজ দূর হতে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বাখের আলী বিওপি’র হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত গরুর রাখালরা হলেন মো. সজিব (১৯), মো. মিজানুর রহমান (২৫), মো. আজিজুল হক (২০), মো. শরিফ উদ্দিন (৩১), মো. সোহাব (১৮), মো. লিটন (২৫), মো. রনি (২৪), মো. জেনারুল ইসলাম (৪৫), মো. মজিবুর রহমান (৩২), মো. রাকিব মিয়া (২৫), মো. রোহান হোসেন (২৩), মো. মানারুল ইসলাম (৪৩), মো. জুয়েল রানা (২৩), মো. রাকিব ৩২) ও মো. সোহেল রানা (২৫)। আরেকজনের পরিবচয় পাওয়া যায়নি। আটককৃত সকলের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।
You must be logged in to post a comment.