ভারতীয় সীমান্ত বাহিনী’র হাতে নওগাঁর যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৮:৫৫ অপরাহ্ন

নওগাঁর পোরশা ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক মনিরুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী গরু’র রাখাল আটক হয়েছে।

আটককৃত যুবক হলেন, উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ৭৮ জন বাংলাদেশী রাখাল গরু আনার জন্য সীমান্ত পারি দিয়ে অবৈধভাবে ভারতে যায়। গরু কিনে নিয়ে ফেরার পথে ১৫৯ কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ৩টি গরুসহ মনিরুল ভারতের অভ্যন্তরে ২৩১ মেইন পিলারের কাছে ভূতপাড়া গ্রামে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। পরে তাকে ভারতের হরিপুর থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুল ইসলাম জানান, মনিরুলকে ফেরত চেয়ে বিএসএফের কেদারিপাড়া ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ