ভাবিচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের অভিনব কায়দায় নির্বাচনী প্রচার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ৬:১৮ অপরাহ্ন

একটি ভোটের চেয়ে, একটি  জীবনের মূল্য অনেক বেশী। তাই জীবন রক্ষার্থে আমি এবং আমার কর্মী বাহিনী মাথায় হেলমেট দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এ পর্যন্ত আমার ও আমার কর্মী বাহিনীর উপর আওয়ামীলীগের প্রার্থী ওবাইদুল হকের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীরা ছ ছয়বার আক্রমন করেছে।

আমার ৬টি মটর সাইকেল ভেঙ্গে দিয়েছে। ভাংগা মটরসাইকেলগুলো এখন থানায় পড়ে রয়েছে। তাই নিজেকে রক্ষা করার জন্য আমার কর্মীদের রক্ষা করার জন্য আমরা হেলমেট পড়ে প্রচারণা চালাচ্চি। এমনটাই বলছিলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

সোমবার সারাদিন ভাবিচা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পাড়ায় পাড়ায় ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও তার কর্মীরা মাথায় হেলমেট পড়ে নির্বাচনী প্রচালনা চালাচ্ছেন।

তিনি আরো বলেন, আমরা যাতে কোন প্রচার চালাতে না পারি, কোন পোষ্টার লাগাতে না পারি সে জন্য এ হামলা চালাচ্ছে। ওবাইদুল হকের সমর্থকরা বিভিন্ন ভাবে গুজব ছড়াচ্ছে যে, ভোট দিবেন কলা গাছে কিন্তু ভোট পড়বে তাল গাছে। মানে ইভিএম এ যেখানেই ভোট দিন নৌকা মার্কায় ভোট হয়ে যাবে। আমি সাধারণ ভোটারদের বলছি কোন গুজবে কান দিবেন না। যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট ও ফলাফল হয় তাহলে আমি শতভাগ আশাবাদী আমি বিজয়ী হবো। তারপরেও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে যদি আমি পরাজয় বরণও করি আমি সে ফলাফল মেনে নিব।

শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারনায় সঙ্গী হিসাবে ছিলেন সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, বর্তমান ইউপি সদস্য জামশেদ আলী, হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ