ব্রেন টিউমারে আক্রান্ত আকলিমাকে বাচাঁতে সাহায্য প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ২:৩৪ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানূভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু। শিল্পী ভূপেন হাজারিকার অমর সেই গানের মহা মূল্যবান লাইন গুলো আমাদের হৃদয় অন্য ভাবে নাড়া দিয়ে যায়। এমনি ব্রেন টিউমারে আক্রান্ত  আকলিমা বাঁচাতে সহানুভূতির হাত বাড়িয়ে দিলো ঢাকাস্থ  কোটচাঁদপুর সমিতি। ব্রেন টিউমারে আক্রান্ত আকলিমার বয়স মাত্র ২৪। সে বাবা-মায়ের একমাত্র মেয়ে। কিন্তু ফুলের মত মেয়েকে মরণব্যাধি ব্রেন টিউমার তার জীবন শক্তিকে ক্রমাগত দুর্বল করে ফেলছে। আকলিমা কোটচাঁদপুর পৌর শহরের ৮ নং ওর্য়াডের বড়বামনদহ গ্রামের ইদ্রীস আলীর একমাত্র মেয়ে। পিতা ইদ্রীস আলী দিনমজুর কৃষক ও মা গৃহিনী।
২৮ আগস্ট (মঙ্গলবার)বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ গ্রামের হত দরিদ্র ইদ্রিস অালীর কন্যার ব্রেইন টিউমার অপসারণ এবং চিকিৎসার ব্যয় সংঙ্কুলানের জন্য কোটচাঁদপুর সমিতি – ঢাকার পক্ষ থেকে তাৎক্ষনিক অার্থিক সহযোগিতা প্রদান।
এসময় উপস্হিত ছিলেন কোটচাঁদপুর সমিতি, ঢাকার সুযোগ্য সাধারণ সম্পাদক ও সমাজসেবক জনাব ফরহাদ খান,অধ্যাপক ডা: কামরুল অালম বিভাগীয় প্রধান,থেরোসিক বিভাগ,ডি. এম. সি। জনাব অঞ্জন মেহেদী সংস্কৃতি ও সমাজকর্মী, ছাত্র বিষয়ক প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও কোটচাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব স্বপন ছাড়াও রোগীর পরিবার।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ