বিনোদন ডেস্ক।।
ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু আর নেই। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, বৃহস্পাতবার সকালে নিজ বাসভবনে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ছিলেন। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু।
আইয়ুব বাচ্চুর পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন আইয়ুব বাচ্চু। তারপর থেকে এই গায়ক ও সংগীত পরিচালক গান আর গিটারের মূর্ছনায় শ্রোতাদের মাতিয়ে রাখেন। গত ১৬ আগস্ট শেষ জন্মদিন পালন করেন তিনি।
বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সঙ্গীত শিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।
সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।
You must be logged in to post a comment.