বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র মতে, গত ১৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নীতিমালায় স্কুল-কলেজের শিক্ষক নিয়োগে বয়সসীমা ৩৫ নির্ধারণ করে দেওয়া হয়। তবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত (মান্থলি মেমেন্ট অর্ডার) করতে চূড়ান্ত করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ তে বয়সসীমা ও বদলির ব্যবস্থা রাখা হয়নি। উল্লেখ্য,আগের নীতিমালাতেও এ ধরনের বাধ্যবাধকতা ছিল না।

এই নীতিমালার আদলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের বিধান রেখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা দুটি নীতিমালা জারি করা হয়।

নীতিমালাটি দেখতে

এখানে ক্লিক করুন

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ