স্টাফ রিপোর্টার।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান- স্কুল কলেজ ও মাদ্রাসার ৯০ জন শিক্ষক দেয়া হচ্ছে টাইমস্কেল। এ বিষয়ে এমপিও কমিটি ২৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত নেয়। সভায় সভাপত্বি করেন অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।
টাইমস্কেল পাওয়া ৯০ শিক্ষকের মধ্যে ময়মনসিংহের ১১জন , রংপুর অঞ্চলের ১২ জন, বরিশাল অঞ্চলের ৬ জন, চট্রগ্রামের ৪৫ জন, কুমিল্লার ৫ জন, ঢাকার ৭ জন এবং খুলনার ৪জন।
এমপিও কমিটির সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের দুজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধি এবং মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালকসহ প্রায় ৩০ জন কর্মকর্তা।
You must be logged in to post a comment.