বেলাল মোহাম্মদ জীবন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮, ৪:০৬ অপরাহ্ন

রক্তে কেন ভাসায়

-বেলাল মোহাম্মদ জীবন

 

বাচ্চাগুলো স্কুলে দেই
মানুষ হবে আশায়,
অনিরাপদ সড়কপথে
রক্তে কেন ভাসায়?

গা জ্বলে যায় বাঁকা কথায়
দাঁত কেলানো হাসায়,
আর কিছু নয় জবাবটা চাই
লাশ কেন পাই বাসায়?

দোষী ব্যক্তির কঠিন সাজা
চাইবেই দেশের লোক,
দায়িত্বহীনের পদত্যাগের
কালচার চালু হোক।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ