বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের অধিনায়ক এবং সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর উত্তম (অবঃ) মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু ও সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের মহাসচিব কাজী রফিকুল ইসলাম।
বীর উত্তম (অবঃ) মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত ২৫ আগস্ট মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
শোক বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের অধিনায়ক এবং সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর উত্তম (অবঃ) মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের মৃত্যুতে বাংলাদেশ একজন সূর্য সন্তানকে হারালো, যা দেশের জন্য অপূরনীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
You must be logged in to post a comment.