বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে একুশে পরিষদ নওগাঁর শ্রদ্ধাঞ্জলি

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৮:৫৪ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে একুশে পরিষদ নওগাঁ বুধবার (২৩ জানুয়ারি) রাতে প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে শ্রদ্ধাঞ্জলি জানায়।

সংগঠনের সদস্যরা আহমেদ ইমতিয়াজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাকে স্মরণ করেন। পরে সংগঠনের সভাপতি অ্যাড. ডি.এম. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ওহিদুর রহমান, মোল্লা মোতাহার উল ইসলাম, প্রফেসর শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ মো. মুর্ত্তজা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সহ-সভাপতি অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ