অন্যদৃষ্টি অনলিইন।।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ২০১৮ এর মঞ্চে মুকুট পরলেন মেক্সিকোর ভেনেসা পঞ্চে ডে লিওন। গতবারের বিশ্ব সুন্দরী মানুশি চিল্লার মুকুট পরিয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী ভেনেসাকে।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসর ছিল এবার। চীনের সানাই শহরে বসে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চ। শনিবার রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ১১৮ দেশের সুন্দরীকে হারিয়ে মুকুট জিতে নিয়েছেন ‘মিস মেক্সিকো’ ।
এবছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বাংলাদেশীদের আগ্রহ ছিল অনেক। কারণ, এবারই প্রথম সেরা তিরিশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী। ইতিহাস গড়ে ‘মিস ওয়ার্ল্ড’-এর গ্র্যান্ড ফিনালেতে ‘সেরা ৩০’ এ জায়গা করে নিলেও ‘সেরা ১২’তে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা জান্নাতুল ফেরদৌস ঐশী।
You must be logged in to post a comment.